হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতি নির্বাচন

প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা: শনিবার ভোট গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৩ | ১০:৪৭
Link Copied Successfully!
হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির কার্য-নির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশন।  মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে এন্ড চাইনিজ রেস্টুন্টে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র উপস্থাপনায় নির্বাচনী বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেন, সভাপতি প্রার্থী গাজী মো. বিল্লাল হোসেন ও ইউসুফ প্রধানীয়া সুমন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. খোরশেদ আলম ও সাইফুল ইসলাম হিরা।
এ সময় মতামত উপস্থাপন করে আরো বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. জানে আলম রাসেল ও মো. মানিক হোসেন, দপ্তর সম্পাদক প্রার্থী মো. আজাদ হোসেন, প্রচার সম্পাদক প্রার্থী মো. শফিকুল ইসলাম মিয়াজী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সজল দেবনাথ।
এছাড়া বক্তব্য দেন, নির্বাচনের সমন্বয়কারী মো. আব্দুল কাদের (কেবিএফ) ও নির্বাচন কমিশনের সদস্য মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক প্রার্থী মো. আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম মজুমদার ও  কোষাধ্যক্ষ প্রার্থী মো. আরিফ হোসেন।
একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রার্থী নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এবং তাদেরকে সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সম্মতিক্রমে শনিবার সকল টাইলসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।
আগামি ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় ৫ টি পদে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক পদে দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামিকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্য রাত থেকে প্রার্থীদের সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হচ্ছে। একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন গ্রহণের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা