হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে জেলহাজতে প্রেরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৩ | ৬:০১
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার বড়কুলে একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক প্রৌঢ় দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পপুলার বিডিনিউজকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
পুলিশ জানায়, ঘটনার পর জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন রাশেদ (২৭) তার ভাই রাকিব (২৩) ও আলমাছ (৪৫), দিদার, মাসুদ, শ্যামল, হারেছ, আলামিন, ফয়সালসহ ৯ জনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। তাদের গ্রামের বাড়ী পাশ্ববর্তী উত্তর রায়চোঁ, দক্ষিণ রায়চোঁ, উত্তর বড়কুল, টোরাগড় দক্ষিণ পাড়া এলাকা। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাদের কাছ থেকে খুনের ঘটনার কোন তথ্য পায়নি পুলিশ। গেলো শুক্রবার রাতে নিহত দম্পতির মেয়ে রীনা রানী বর্মণ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
শুক্রবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সকাল আটটায় স্থানীয় এক নারী ফুল তুলতে গিয়ে ঘরের দরজা খোলা দেখেন। পরে তিনি ঘরের ভেতর লাশ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত দুজন হলেন বড়কুল ইউনিয়নের দাসপাড়া এলাকার উত্তম বর্মণ (৬২) ও তাঁর স্ত্রী কাজলী রানী বর্মণ (৫৫)। তাঁরা একই এলাকার দুলাল দাসের বাড়ির পাহারাদার হিসেবে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে তাঁদের হত্যা করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা