বাংলাদেশি ক্রিকেটার এখন কানাডার পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৩ | ৪:২১
Link Copied Successfully!

এক যুগেরও বেশি সময় আগে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলেছেন মেহরাব হোসেন জুনিয়র। এবার খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন এক কারণে। কানাডার পুলিশে নাম লিখিয়েছেন মেহরাব হোসেন জুনিয়র।

দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ হওয়ার তথ্য নিশ্চিত করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তার ছবিতে দেখা যাচ্ছে নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার। বিষয়টি তিনি নিজেও শুক্রবার রাতে নিশ্চিত করেছেন। মেহরাব বলেন, ‘প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে এ দিন।’

মেহরাবের সাবেক সতীর্থ এনামুল হক জুনিয়র একই ছবি পোস্ট করে লিখেছেন— ‘অভিনন্দন বন্ধু মেহরাব হোসেন জুনিয়র।’ আর মেহরাবের সঙ্গে ছবি তুলে প্রবাসী এক বাংলাদেশি ফেসবুকে পোস্ট দিয়েছেন— ‘অফিশিয়ালি পুলিশ কর্মকর্তা হওয়ায় মেহরাব হোসেন জুনিয়র ভাইকে ধন্যবাদ। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন এবং বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। এখন আপনি আপনার দ্বিতীয় বাড়ি কানাডার সেবা করবেন।’

বিজ্ঞাপন

২০০৬ সালের ১৩ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মেহরাবের। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানো মেহরাব বাংলাদেশের হয়ে খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ২টি-টোয়েন্টি। ২০১৮ সালের প্রবাসজীবনের আগে ৯ বছর ধরে তার ক্রিকেট ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে পড়েছিল ঘরোয়া ক্রিকেটে।

সাকিবদের সাবেক সতীর্থ যতই ক্রিকেট ছাড়ুন, ক্রিকেট তার পিছু ছাড়েনি। তিনি জানালেন, কানাডা পুলিশের ক্রিকেট দলে নিয়মিত খেলেন। এমনকি দেশ থেকে যাওয়া সাবেক সতীর্থ-বন্ধুরা যখন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলেন, তিনি তখন সেখানে গিয়ে খেলেন। শুধু ক্রিকেটারই নন, মেহরাব ভালো গান গাইতে পারেন, গিটার বাজাতে পারেন। এখন তো হয়ে গেলেন পুলিশ।

 

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা