কচুয়ায় ২১ মামলায় দিয়ে ৩৬ জনকে হয়রানি: এলাকাবাসীর মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৩ | ১০:৪১
Link Copied Successfully!

কচুয়ার আকানিয়া-নাছিরপুর গ্রামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শুক্রবার দুপুরে আকানিয়া-নাছিরপুর গ্রামের সড়কে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মামলাবাজ ছেফায়েত উল্যাহ মুন্সী’র শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মানববন্ধনে রমিজ উল্যাহ,সাইফুল ইসলাম,মজিব উল্যাহ কামাল হোসেন,অলি উল্যাহ ও ইউপি সদস্য কামরুজ্জামান কাঞ্চন বক্তারা বলেন, উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিরপুর গ্রামের অধিবাসী মৃত. আব্দুর রহিম উদ্দিন মুন্সীর ছেলে ছেফায়েত উল্যাহ মুন্সীর চাচা সম্পর্কে একই গ্রামের রমিজ উল্যাহ গংদের সাথে কবরস্থানের ৭শতাংশ জায়গাকে কেন্দ্র করে এক পরিবারের বিরুদ্ধে ৫টি মামলাসহ গ্রামের বিভিন্ন লোকজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ও থানায় ২১টি মামলা দিয়ে ৩৬ ব্যক্তিকে হয়রানি করে আসছে। ৩৬জনের ব্যক্তির মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে।

প্রতিপক্ষ রমিজ উল্যাহ’র বিরুদ্ধে ছেফায়েত উল্যাহ মুন্সীর দায়েরকৃত মামলা গুলো হচ্ছে, মামলা নং-৮৩৫/২০২৩,৯০/২০২৩,১৭/২০২১,৩৫৬/২০২১,২২৩/২০২৩ এ মামলার আসামীরা হচ্ছেন, মৃত সালামত উল্যাহ’র পুত্র রমিজ উল্যাহ, রমিজ উল্যাহর ছেলে মোহাম্মদ উল্যাহ, মো. রুবেল ও রমিজ উল্যাহ’র স্ত্রী। ছেফায়েত উল্যাহ মুন্সী ৮৩৫/২০২৩ মামলাটি দায়ের করে ২২৮৮ দাগ উল্লেখ করে ওই দাগে ৭শতাংশ জমির দাবিতে। অথচ ২২৮৮ দাগের ৭ শতাংশ জমির মালিকদার বাদী ছেফায়েত উল্যাহ মুন্সী নিজেই। এ দাগের কোনো জায়গা নিয়ে মামলার বিবাদী রমিজ উদ্দিন মুন্সীর মামলার বাদী ছেফায়েত উল্যাহর কোনো বিরোধ নাই। রমিজ উল্যাহ মুন্সীর ২২৮৭ দাগে ৭ শতাংশ সম্পত্তির মালিকদার। ছেফায়েত উল্যাহ তথ্য গোপন করে অর্থাৎ মিথ্যা দাগ নং উল্লেখ পূর্বক মামলা দায়ের করে প্রতিপক্ষকে হয়রানি করার প্রতিবাদ করায় (৯০/২০২৩) মামলায় বাদীর পুত্র আব্দুর রহমান (২৫) ও হাবিবুর রহমান (৩৬), নাতি শাহপরান শিশির (২০) কে আসামী করা হয়। ওই মামলায় আব্দুর রহমান কয়েক দিন কারাবরন করেন।

বিজ্ঞাপন

একই ভাবে ছেফায়েত উল্যাহ মুন্সী ওই গ্রামের মৃত. রেছায়েত উল্যাহ মুন্সীর ছেলে মজিব উল্যাহ ও অলি উল্যাহসহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৩৯/২০০৩। এছাড়াও আরো কয়েকটি মিথ্যা মামলা দায়ের করে গ্রামের সাধারন নিরীহ মানুষকে হয়রানি করে আসছে। গ্রামবাসী তাঁর হয়রানি থেকে পরিত্রান পেতে আজ ঐক্যবদ্ধ হয়েছে।

এদিকে একের পর এক মামলা দায়ের করায় বিবাদী রমিজ উল্যাহ বাদী হয়ে ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ন্যায় বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বেশ কয়েকবার ছেফায়েত উল্যাহকে নোটিশ করলেও তিনি উপস্থিত হননি। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বিবাদী ছেফায়েত উল্যাহ মুন্সীর কর্মকা- অনুসন্ধানের মাধ্যমে খারাপ প্রকৃতির ও আইন অমান্যকারী বলে প্রতিবেদন দেন। এ ঘটনায় বাদী ছেফায়েত উল্যাহ ও তার সহযোগিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা