হাজীগঞ্জে বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৩ | ৭:১৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বড়কুল ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর বড়কুল কালাসীতার বাড়িতে
স্বামী উত্তম বর্মণ (৬২) ও স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫) মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, কয়েকটি ক্লু পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হবে।

বিজ্ঞাপন

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ ঘটনাস্থলে ছুটে যান। এছাড়াও সিআইডি, পিবিআই, গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত কাজে নেমে পড়েছে।

মৃত উত্তম বর্মণ ও কাজলী রানী বর্মণের মেয়ে রিনা রানী বর্মণ জানান, বাবা-মায়ের সাথে কারোর শত্রুতা ছিলো না। কেনো তাদের হত্যা করা হলো এর বিচার চাই।

স্থানীয় বাসিন্দা সবিতা সাহা জানান, সকালে ফুল তুলতে গিয়ে দেখেন মা-বাবা ঘুম থেকে উঠেনি। ডাকার পর সাড়া শব্দ না পেয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে। ভেতরে দরজা খোলা দেখে পাশ্বের বাসার লোকজনকে খবর দেন। পরে দেখেন দু’জনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, এলাকায় চোর-ডাকাতির ঘটনা বেড়ে চলছে। চুরির বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে। তারা মূলত ভাড়া বাড়িতে থাকতেন। তাদেরকে হাত পা বেধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার করে দুর্বৃত্তরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুব সহসাই গ্রেফতার করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা