সুস্বাদু ইলিশ চেনার সহজ উপায়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ | ৫:৫০
Link Copied Successfully!

ইলিশে নাকি সেই আগের স্বাদ আর নেই, এমন অভিযোগ অনেকেরই। ইলিশ কেনার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে পারলে মাছ খেতে সুস্বাদু লাগে। আমাদের পদ্মা নদীর ইলিশ সবচেয়ে সুস্বাদু হয়। এর কারণ হলো এই নদীর অবস্থান। যে নদী সাগর থেকে যত দূরে, তাতে থাকা মাছের স্বাদ তত বেশি হয়। ইলিশ যখন ডিম পাড়তে সমুদ্র থেকে নদীর দিকে যায়, তখন তার শরীর ভরে যায় ফ্যাটি অ্যাসিড জাতীয় তেলে। এতে মাছের স্বাদ বাড়ে।

সমুদ্রে থাকার সময়ে ইলিশের শরীরে থাকে নানা উপাদান। ইলিশের ঝাঁক মিষ্টি পানিতে ঢুকে পরার পরেই মাছের শরীর থেকে সেসব উপাদান বের করে দিতে শুরু করে। এরপর মাছের শরীরে বাড়ে চর্বির পরিমাণ। সাগরে ধরা ইলিশের তুলনায় নদীতে ধরা ইলিশ অনেক বেশি সুস্বাদু হয়। এছাড়া ইলিশের পেটে ডিম থাকলেও এর স্বাদ কমে যায়। ডিম আসার শুরুতে ইলিশ মাছের শরীর তেলে ভরে যায়। যে কারণে স্বাদ লাগে বেশি। কিন্তু ইলিশ ডিম ছাড়ার ঠিক আগে আগে সব পুষ্টি ইলিশের ডিমে জমা হয়, যে কারণে কমে যায় মাছের স্বাদ। তাহলে কেমন ইলিশ কিনবেন? পেটে কেবল ডিম আসতে শুরু করেছে এমন ইলিশ কিনুন। একেবারে ডিমছাড়া বা ডিমে ভরা এই দুই ধরনের ইলিশই কম সুস্বাদু।

স্রোতের বিপরীতে সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে ইলিশ। এটিও মাছের শরীরে চর্বি বৃদ্ধির অন্যতম কারণ। নদীতে প্রবেশের আগে সাগর থেকেই ইলিশ ধরা হলে এর স্বাদ কমে যায়। সাগর থেকে নদীতে প্রবেশের পর ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত এগোতে দিতে হবে ইলিশের ঝাঁককে। এতেই মাছে ফেরে পুরনো স্বাদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা