
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী’সহ গ্রেফতার ছয়


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা থেকে প্রায় ১,২৪,০৯৬ (এক লক্ষ চব্বিশ হাজার ছিয়ানব্বই)
পিস ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ ছয়জন চোরাকারবারি গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ১,২৪,০৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০ হাজার পিস ভারতীয় পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয় তেল’সহ ছয়জন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের কবির হোসেনের ছেলে মোঃ রনি (২১), একই গ্রামের মোঃ আবুল হাশেমের ছেলে নিরব হাসান অপু (১৯), ইন্তাজ আলীর মেয়ে জেসমিন (৩০), একই থানার
আড়াইওড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মোঃ নাইম (২০), একই থানার মুড়াপাড়া গ্রামের মৃত মোস্তাকের ছেলে ছাইম হোসেন (২০), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীনের ছেলে মোঃ কবির (২৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।








