হাজীগঞ্জে এমা ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৩ | ১০:৩৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে এমা গ্রুপ ও এমা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে উপহার খাদ্য ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে হাজীগঞ্জ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এমা গ্রুপ ও এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব ও কো চেয়ারম্যান সুবাস দেবনাথ এর উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও কয়েকজন অসুস্থ রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. শরীফুল ইসলাম মজুমদার ও গীতা পাঠ করেন সাবেক ছাত্রনেতা রাজন সাহা।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও কাজী তাওহীদুল হাসান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, হাজীগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।

ওইসময় উপস্থিত ছিলেন, এমা গ্রুপ ও এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেবের মা গীতা দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খোরশেদ আলম শাওন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরন্নবী সুমন তপাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান কিরন, রাছেল বেপারী, নাছির উদ্দিন নিশান, ছিদ্দিকুর রহমান, তাপস রায়, মনির হোসেন, রুবাইয়াত আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, সুলতান মিয়া, মিঠু সাহা, রতন সাহা, মোস্তাফিজুর রহমান সুজন, আযহারুল ইসলাম মিঠু, রিয়াদ তালুকদার রিংকু, বাদল, মিরাজুল ইসলাম সরোয়ার, শরীফ মোল্লা, সৌরভ দেবনাথ পিংকু সহ অন্যান্য নেতৃবন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা