সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৩ | ৫:০৬
Link Copied Successfully!

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে। প্রেস কাউন্সিল থেকে সাংবাদিকদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। সেটাই হবে সাংবাদিকদের মূল পরিচয়পত্র।

সোমবার সকালে দিনাজপুর সার্কিট হাউজ হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, জেলা থেকে নাম পাঠালেই সাংবাদিক হওয়া যাবে না। সেগুলো যাচাই-বাছাই করা হবে। স্থানীয় পত্রিকার জন্য সম্পাদকরা তালিকা দেবেন। একটি জেলার পাঠানো ৫৮ জনের তালিকায় সবার দরখাস্তই অসম্পূর্ণ।  সাংবাদিকদের স্বার্থ স্বংরক্ষণে প্রেস কাউন্সিল কাজ করছে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের অবস্থান হবে ম্যাজিস্ট্রেটদেরও ওপরে। এখন পর্যন্ত অনলাইন মিডিয়া রিকগনাইজড নয়। শুধু একটি মোবাইল থাকলেই সে কিন্তু সাংবাদিক নয়। সকল সাংবাদিকদের রেগুলার ফর্মে নিয়ে আসা হবে।

বিজ্ঞাপন

সভায় সাংবাদিকতার নীতিমালা শীর্ষক আলোচনায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, ‘সাংবাদিকদের প্রধান সমস্যা হলো পরিচয় সংকট, আইডেন্টিটি ক্রাইসিস। সাংবাদিকদের পরিচয়টা স্টাবলিশ করাটা খুব জরুরি। বাংলাদেশ প্রেস কাউন্সিল এটা নিয়ে কাজ করছে।’

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার রুস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এছাড়া সভায় দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা