স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৩ | ৭:১৫
Link Copied Successfully!
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটাও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়কের সোনামুড়ি এলাকায় বিএনপির কার্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবক দলের জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, এমরান হোসেন মজুমদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি: মো: মমিনুল হক। জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল হাজীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. বিল্লাল হোসাইন এর সভাপতিত্বে সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল।
ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ, পৌরসভা শ্রমিকদলের সভাপতি রাশেদ আলম হীরা, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান কানু, পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
পরিশেষে কেক কাটার মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার সমাপ্তি হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা