আইফোন কিনে না দেয়ায় কচুয়ায় কিশোরের আত্মহনন

Reporter
কচুয়া প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৩ | ১০:৪৪
Link Copied Successfully!
কচুয়া উপজেলার গোহট গ্রামের আমিনুল হক মেম্বার বাড়ীর মৃত: আব্দুল আজিজের নাতি মো. সাজিদ (১৪) কে আইফোন কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সরেজমিনে গেলে তার মামা সুজন ও আবুল কালাম জানান, সাজিদের গ্রামের বাড়ী নরসিংদী জেলায়। বর্তমানে সে ঢাকার শাহজাহানপুরে ভাড়া বাসায় বসবাস করে। তার বাবা মো.সোহেল দীর্ঘদিন যাবত ভারতে থাকে এবং মা শাহানাজ ঢাকার একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করে। সাজিদ গত ৫আগস্ট ঢাকা থেকে মামার বাড়িতে বেড়াতে আসে এবং তার মামা সুজনের বন্ধু রাজনের সঙ্গে রংমিস্ত্রির কাজ শিখতে যায়। কয়েকদিন কাজ করার পর কাজে না যাওয়ায় তার মামা সুজন তাকে কাজে যেতে বললে, তার মামার কাছে আইফোন দাবী করে। আইফোন কিনে না দেয়ায় অভিমানে সাজিদ রবিবার বিকেল সাড়ে ৪টায় বাড়ি থেকে বের হয়ে যায়।
পরবর্তীতে মঙ্গলবার ১২ টার দিকে এক ব্যক্তি পুকুরের পাড়ে গাছ কাটতে এসে নির্জনস্থানে গলায় গামছা পেচানো একটি লাশ মাটিতে পরে থাকতে দেখে থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
এব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। পরবর্তী পোস্ট মডেম রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা