গনভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নিমন্ত্রণ পেলেন ছেংগারচর পৌর মেয়র

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২, ২০২৩ | ১১:৫৭
Link Copied Successfully!
আগামী ৬ আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে গনভবনে। সেখানে নিমন্ত্রণ পেলেন ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
জানা যায়, আগামী ৬ আগষ্ট রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত বর্ধিত সভায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকারকে নিমন্ত্রণ জানানো হয়েছে। গত ২২ জুলাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকারকে নিমন্ত্রণ জানানো হয়েছে।
এবিষয়ে মেয়র আরিফ উল্লাহ সরকার বলেন, আমি ক্ষুদ্র একজন আওয়ামী লীগের কর্মী। মানবতার মা, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা আমাকে এত বড় একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং মূল্যায়ন করেছেন তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পাড়ি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস