পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত‍্যু

Reporter
কে এম নজরুল ইসলাম
আপডেটঃ জুলাই ৩১, ২০২৩ | ৭:২৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুরজাহান আক্তার (৬) ও নূহা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত‍্যু হয়েছে।

সোমবার (৩১জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়িতে মর্মান্তিক এঘটনা ঘটে।

নুরজাহান ও নুহা ঐ বাড়ির কাউছার-নাজমা দম্পতির দুই মেয়ে। দুই শিশুকন‍্যাকে হারিয়ে বাকরূদ্ধ পিতা-মাতা। এলাকায় শোকের ছায়া।

বিজ্ঞাপন

সরেজমিন গিয়ে জানা যায়, ঐ বাড়ির কাউছার সপরিবারে ঢাকাতে বসবাস করেন। গত কোরবানীর ঈদে গ্রামের বাড়িতে আসেন। আগামী ৬/৭ আগস্ট স্ত্রী নাজমা বেগমের তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। তাই আর ঢাকাতে যাওয়া হয়নি।

সোমবার দুপুরে সন্তানসম্ভবা স্ত্রী রান্নার কাজে ব‍্যস্ত ছিলেন। দাদী নাছিমা বেগমের কাছে দুই শিশু বারবার গোসল করার কথা বললে তিনি তাদের একটু পরে নিজেই গোসল করিয়ে দিবেন বলে একটু অপেক্ষা করতে বলেন। এরই মধ‍্যে তারা দাদীর জন‍্য অপেক্ষা না করে বসতঘরের পাশেই ঘাটলা দিয়ে পুকুরে নেমে যায়। কিছুক্ষণের মধ‍্যইে তারা পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় ছালেহা বেগম নামে জনৈক মহিলা ঐ ঘাটলা দিয়ে গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর নিথর দেহ তার পায়ের সাথে লাগে। পরে দুই শিশুকেই পাওয়া যায় সেই পানির নিচে। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ