হাজীগঞ্জ ও হাইমচর’সহ ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২৩ | ২:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ ও হাইমচর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশব্যাপী ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫ম পর্যায়ে ৫০টি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট আরেকটি কারবালার ঘটনা ঘটিয়েছিলো ঘাতকরা। জঙ্গীরা ইসলামের সুনাম নষ্ট করেছে। ইসলাম শান্তির ধর্ম। নতুন প্রজন্ম শিশু-কিশোরদেরকে জঙ্গীবাদ থেকে বাঁচাতে হবে। শিক্ষা নীতিমালায় ধর্মীয় শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ফজর থেকে জোহর পর্যন্ত মডেল মসজিদগুলোতে ধর্মীয় শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে। পবিত্র কোরআন শরীফকে অনলাইনে, বাংলা অর্থসহ ও ইংরেজী ভার্সন আমাদের সরকার উন্মুক্ত করে দিয়েছে। হজ্ব ব্যবস্থাপনায় সহজীকরণ করেছি। ইমাম-মুয়াজ্জীন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আলেমদের সহযোগীতার সুযোগ করে দিয়েছি।

ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও গণপূর্ত অধিদপ্তরের কাজ বাস্তবায়নে রবিবার সকালে হাজীগঞ্জ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সময় ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তী নির্বাচনী আসনের সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক, আইসিটি ও শিক্ষা) মোঃ বশির উদ্দীন, গণপূর্ত বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দীন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম তানজীর, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মোঃ আবু তাহের, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ প্রধাণীয়া সুমন, হাজীগঞ্জ মডেল মসজিদের ভূমি দাতা মোঃ রফিকুল ইসলাম, মডেল মসজিদ নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আজিজ ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল আজিজ, ইসলামিক ফাউন্ডেশন হাজীগঞ্জ উপজেলা সুপার ভাইজর মোঃ হাসান মজুমদার সহ শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ এবং স্থাণীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা