জাকির হোসেন প্রধানীয়ার  আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা 

Reporter
মজিব পাটোয়ারী
আপডেটঃ জুলাই ২৭, ২০২৩ | ২:১৫
Link Copied Successfully!

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সংসদ সদস্য পদ-প্রার্থী ঘোষণা করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সমাজ সেবক ও নারগিস ফুড এন্ড এগ্রো এর চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন প্রধানীয়া।

 

তিনি সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরন করেন ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ভাষা ও দেশের জন্য যাহারা শাহাদাত বরন করেছেন তাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধার সাথে স্মরন করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে এবং ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট পাকিস্তানী দোষরদের বুলেটের আঘাতে তাহার পরিবারের শহীদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরো বলেন, আমি গর্বের সাথে স্মরন করছি ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী থেকে ছিনিয়ে আনা লাল সবুজের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের, সেই সাথে স্মরন করছি হাজীগঞ্জ শাহরাস্তির উপজেলাধীন সকল নেতৃবৃন্দসহ যাহারা পরোলোকগমন করেছেন তাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

সংসদ সদস্য পদপ্রার্থী জাকির হোসেন প্রধানীয়া বলেন,

পদ্মা মেঘনা ডাকাতিয়া ধনাগোদা নদী বেস্টিত ইলিশের বাড়ি চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসন চাঁদপুর -০৫ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ স্বাধীনতার স্বপক্ষের রাজণৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সভানেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, ডিজিটাল বাংলার স্থপতি, উন্নয়নের ধারক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছা পোষন করছি।

 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আমার নির্বাচনী উদ্দেশ্য, পরিকল্পনা জন কল্যানে আমার সমাজসেবা মূলক চিন্তা ভাবনা আপনাদের মাধ্যমে প্রিয় হাজীগঞ্জ ও শাহরাস্তি বাসীকে জানাতে চাই। আমার নির্বাচনী উদ্দেশ্য হাজীগঞ্জ- শাহরাস্তি জনগনের নানাবিধ সমস্যা চিহ্নিতকরন এবং তা সমাধান করা। তাছাড়া হাজীগঞ্জ-শাহরাস্তিকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। সর্বপরি শাহরাস্তি-হাজীগঞ্জ বাসীর সাথে কাধে কাধ মিলিয়ে পথচলা। এছাড়া সততা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্ম এই চার আদর্শের ভিত্তিতে আপনাদের সাথে কাজ করার উদ্দেশ্য নিয়েই আপনাদের সাথে আশা ও নির্বাচনী ঘোষনা দেওয়া।

 

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গেলো চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে অংশগ্রহন করি। আমার নির্বাচনী প্রচারনায় যে ভাবে সহযোগীতা করেছেন জেলাবাসীর কাছে উপস্থাপন করেছেন সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি আগামী দিন গুলিতে আমাকে এইভাবে সহযোগীতা করবেন।

 

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি সকল নেতৃবৃন্দ জনপ্রতিনিধিগণ এবং সর্বস্তরের জনগণ গত জেলা পরিষদ নির্বাচনে আমার ওয়াদা ছিল আপনাদের জন্য কাজ করা। যে ভাবে বিগত নির্বাচনে আপনারা আমাকে সার্বিক সহযোগীতা করেছেন, সে জন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

প্রিয়, হাজীগঞ্জ-শাহরাস্তিবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামী দিনগুলিতে আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি, আমি কাজ করতে চাই, জননেত্রী শেখ হাসিনার সাথে আমার দেশের জন্য, আপনাদের জন্য । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি জনতার।

সাংবাদিক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিক সম্মেলনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৩ নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়াসহ বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন, স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত