
কুমিল্লায় ৭৯ বোতল ফেন্সিডিল ও ৫৪ কেজি গাঁজা’সহ গ্রেফতার এক


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৭৯ বোতল ফেন্সিডিল ও ৫৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত স্কুটার বাইক জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মিরপুর এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৯ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা
হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের মোঃ ওহাব ভূইয়ার ছেলে মোঃ সায়েম ভূইয়া (২২)।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চাঁনপুর এলাকায় অভিযান
পরিচালনা করে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানায় ও পলাতক আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








