
হাজীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


হাজীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের অলিপুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলা উর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন ও ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপাড় হাই স্কুল হাটিলা পূর্ব ইউপি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার দিন ব্যাপী এসব কাজের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আমাদের দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণের সহযোগিতার কারণে।


অলিপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান।
এতে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী জসিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন।
হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা আড়ং বাজার টু টঙ্গীরপাড়া হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সড়কের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী জসিমউদ্দিন, ছাত্রলীগ নেতা আকাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ, উপজেলা প্রকৌ. রেজওয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, জসিমউদ্দিন জনি, আওয়ামী লীগ নেতা আনোয়ার মেম্বার, যুবলীগ নেতা ফারুক, মনির, শাহিন, মমিন, পৗর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী জীবন, ছাত্রলীগ নেতা ফরহাদ প্রমূখ।








