
কুমিল্লায় ২৫ কেজি গাঁজা’সহ গ্রেফতার এক
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ২৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ জুয়ের হোসেন (৩০)।


র্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








