
কুমিল্লায় ২৮ কেজি গাঁজা’সহ গ্রেফতার তিন


কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ২৮ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১ শনিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা
কমার্স কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ কেজি গাঁজা’সহ দুইজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ শরীফপুর গ্রামের টনু
মিয়ার ছেলে মোঃ রাকিব (২০), কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ব খোদাইতলী গ্রামের মৃত জজু মিয়ার ছেলে মোঃ ডালিম (৩০) এবং একই থানার মিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে আলামিন (১৯)।
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








