হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা পাঠ প্রতিযোগীতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৩ | ৮:২৮
Link Copied Successfully!
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়| এতে হাজীগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা এবং বিভিন্ন এলাকার গীতা স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হাজীগঞ্জ শ্রী শ্রী পার্থ সারথি উপাসনালয় মন্দির প্রাঙ্গণে সকাল ৯টা থেকে গীতা প্রতিযোগীতা শুরু হয়। এতে মন্দির প্রাঙ্গণ গীতা পাঠ প্রতিযোগীতার শিক্ষার্থীদের পদ চারনায় মূখরিত হয়ে উঠে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার সভাপতি বাবু রুহিদাস বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (মহাপরিচালক সি পি টি ইউ) ও পার্থ সারথি উপাসনালয় এর উপদেষ্টা অমূল্য কুমার দেবনাথ।
উপস্থিত ছিলেন শুদ্ধ ভগবদ ভক্তি প্রচার সংঘের (হাজীগঞ্জ, চাঁদপুর) সভাপতি গীতা রানী মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা (মনা), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক তুলসী পাল, গ্রন্থত বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘের চাঁদপুর জেলার সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দাস, বাংলাদেশ উদযাপন পরিষদের সভাপতি পৌর কমিটির সাধারণ শ্যামল সাহা, এছাড়া বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক উত্তম গৌস্বামী, পার্থ সারথি উপাসনালয় প্রধান শিক্ষক রতন দুলাল দেবনাথ, শিক্ষক রনজিৎ চন্দ্র ঘোষ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলার সভাপতি রতান দাস, রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গণেশ চক্রবর্ত্তী, বলাখাল শারদাঞ্জলী বিদ্যা নিকেতনের শিক্ষক দিপংকর চক্রবর্ত্তী, শুভরঞ্জন দাস, শিক্ষক মহন্তসর দাস, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শ্রীধাম দাস, উক্ত প্রতিযোগিতা কেন্দ্রের নির্দেশ অনুসারে হয়েছে এখানে দুইটি গ্রুপে মোট ৬ জন করে জেলা পর্যয়ে অংশগ্রহণ করবে। ক গ্রুপে প্রথম হয়েছে জয়িতা সাহা, ২য় অর্পিতা রানী সাহা, ৩য় রিয়া চক্রবর্তী, ৪র্থ অস্মী সূত্রধর, ৫ম হিমেল চন্দ্র দে, ৬ষ্ঠ ঐশী সাহা, ৭ম উৎকর্ষ ভৌমিক, খ বিভাগের ১ম হয়েছে পূজা রানী কর্মকার, ২য় পূর্ণতা রানী দাস, ৩য় অনিক কুমার জয়, ৪র্থ জয়া রানী দাস, ৫ম স্মৃতি চক্রবর্ত্তী, ৬ম শ্রীমতি শ্রেয়া পাল, ৭ম উপমা রানী দাস।
অনুষ্ঠান শেষে পার্থ সারথি উপাসনালয় এ উদ্যোগে সকাল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রসাদ গ্রহন করান ও দেশের মঙ্গল কল্যাণে বিশেষ প্রর্থনার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন হাজীগঞ্জ শাখার দপ্তর সম্পাদক ও বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘের সংগঠনিক সম্পাদক সুজন দাস গীতা প্রতিযোগীতার পরিচলক ও সমন্বয়ক হিসাবে এর পরিচালনায় করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা