হাজীগঞ্জ শ্রীপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৩ | ১১:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন শ্রীপুর গ্রামে জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী, আমাদের জাতীয় খেলা হা-ডু-ডু।

ঈদুল আযহা শেষে, ছুটির দ্বিতীয় দিন। ১ জুলাই ২০২৩ইং শনিবার বিকাল ৩ ঘটিকার সময়। বাকিলা ইউনিয়ন শ্রীপুর উচ্চ বিদ্যালয় এর সামনে । ৫নং ওয়ার্ডে খেলাটি অনুষ্ঠিত হয়।

দুই দলের অংশগ্রহণে দক্ষিণ শ্রীপুর ৫নং ওয়ার্ড বনাম উত্তর শ্রীপুর ৩নং ওয়ার্ড এর মধ্যকার খেলায় ২৯-২৯ পয়েন্টে ড্র হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মিলন), সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী এবং এম এ আবু নাফের শাহ। ২ নং বাকিলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম খান রনি । আরো উপস্থিত ছিলেন অহিদুজ্জামান পাটোয়ারী, জুলহাস মিয়া, সোহেল পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, ইয়াসিন শেখ মেম্বার ও হাবিবুর রহমান মেম্বার প্রমুখ।

হাজীগঞ্জ থানা প্রশাসন, সাংবাদিক ও শিক্ষক এবং বিভিন্ন শ্রেণীর পেশার লোক উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন ফজলুর রহমান দক্ষিণ শ্রীপুর এবং কামরুজ্জামান সুমন উত্তর শ্রীপুর। সার্বিক সহযোগিতায় ছিলেন মোস্তফা মজুমদার ও মোবারক হাজী।খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা