গরুর মাংসের রেজালা তৈরির রেসিপি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৩ | ১:১৭
Link Copied Successfully!

কোরবানির ঈদে মাংস দিয়ে তৈরি নানা পদ থাকে আমাদের আয়োজনের তালিকায়। উৎসবের আয়োজনে কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন গরুর মাংসের রেজালা। সঠিক রেসিপি জানা থাকলে আপনার রান্না খেয়ে প্রশংসা করবে সবাই। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের রেজালা তৈরির সহজ রেসিপি–

তৈরি করতে যা লাগবে

মাংস- ১ কেজি

বিজ্ঞাপন

টক দই- ১ কাপ

পেঁয়াজ কুচি- ২ কাপ

আদা বাটা- ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

রসুন বাটা- ১ টেবিল চামচ

জয়ফল বাটা- আধা চা চামচ

জয়ত্রী বাটা- আধা চা চামচ

শুকনা মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ

টমেটো কুচি- ১ কাপ

তেল- ১৫০ গ্রাম

এলাচ- ৮টি

দারুচিনি- ২ টুকরা

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

লবণ- পরিমাণ মতো

কাঁচা মরিচ- ১০টি

ঘি- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

টমেটো, কাঁচা মরিচ ও ঘি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর একটি হাঁড়িতে মেখে রাখা মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে ৪৫ মিনিট ধরে রান্না করুন। মাঝে মাঝে ভালো করে নেড়ে দিন। মাংসের উপরে তেল ভেসে উঠলে টমেটো দিয়ে কষান আরও ৫ মিনিট। ২ কাপ গরম পানি মিশিয়ে ভালোভাবে রান্না করুন আরও ২০ থেকে ২৫ মিনিট। আবারও মাংসের উপরে তেল উঠে এলে কাঁচা মরিচ ও ঘি দিয়ে দিন। এরপর হালকা আঁচে রাখুন আরও ১৫ থেকে ২০ মিনিট। নামিয়ে গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা