
হাজীগঞ্জে এক ঘন্টার ব্যবধানে দুই যুবকের মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জে এক ঘন্টার ব্যবধানে দু’টি এলাকায় দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার বিকাল সাড়ে ৪টা ও ৫ টায় মাত্র এক ঘন্টার আগে ও পরে দুটি মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানাগেছে, নিহত একজন হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে মো. সাজিদ করিম কাকন (৩২)।


তার অসুস্থতা দেখা দিলে হাজীগঞ্জ বাজারের
বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করালে
বিকালে মৃত্যু বরণ করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এদিকে একই দিন বিকালে এক ঘন্টার ব্যবধানে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সমীর সাহার ছেলে শুভ সাহা (২৭) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে।
সে ঢাকা পিজি হাসপাতালে মৃত্যু বরণ করেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুমন তফদার হার্ট
অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।


























