
কুমিল্লায় ৫০ কেজি গাঁজা’সহ গ্রেফতার এক
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকা হতে ৫০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিমন (২৯)।


র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








