সান্তাহারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৩ | ৭:০৪
Link Copied Successfully!

বগুড়ার সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় পৌর শহরের রাধা মাধম মন্দির প্রাঙ্গনে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার ওই অনুষ্ঠানমালা।

এ সময় ঢাক—ঢোলক, বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ,বলরাম, সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ওই রথযাত্রায় হাজারও নার—পুরুষের সমাগম হয়।

বিজ্ঞাপন

আদমদীঘি পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, ‘পুণ্যতিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহব্যাপী সময়ের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই ওই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্য লাভ হয়। তারই ধারাবাহিকতায় সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা পালিত হয়।’

এই রথযাত্রা উপলক্ষ্যে সান্তাহারে বসেছে হরেক রকমের দোকান। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধা মাধব মন্দির কমিটির উপদেষ্টা রামচন্দ্র সাহা, সভাপতি প্রদীপ ভৌমিক, সহসভাপতি রবি রায়, সাধারণ সম্পাদক রতন কুমার মুখার্জি, যুগ্ন সাধারণ সম্পাদক রাজ কুমার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক সুশিল কুমার ঘোষ এবং পল্লী চিকিৎসক সঞ্জয় প্রমুখ।

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি প্রদীপ ভৌমিক বলেন, ‘দুপুর ২টায় রথের দ্বিতীয় টান এবং সাড়ে পাঁচ টায় হবে তৃতীয় টান অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী বুধবার (২৮ জুন) রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ