কুমিল্লায় সিটিতে নিবন্ধন পাচ্ছে ৬ হাজার মিশুক ও রিকশা, বন্ধ হবে ইজিবাইক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৩ | ৫:৪৫
Link Copied Successfully!

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে জুলাই মাসের প্রথম সপ্তাহে ৫ হাজার মিশুক ও ১ হাজার পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হবে। এ জন্য কাউন্সিলরদের প্রত্যয়ন নিয়ে সিটি করপোরেশনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) শাখায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ওয়ার্ডভিত্তিক জনসংখ্যার ভিত্তিতে এ নিবন্ধন দেওয়া হবে।

এদিকে ১ জুলাই থেকে নগরে পাঁচ আসনের ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক), দুই আসনের ইঞ্জিনচালিত রিকশা ও নিবন্ধনহীন কোনো বাহন চলতে পারবে না।

বিজ্ঞাপন

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম  বলেন, ‘নিবন্ধনহীন কোনো যানবাহন নগরে চলতে পারবে না। এ ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

কুমিল্লা সিটি করপোরেশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিটি এলাকায় যানজট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে নগরবাসী প্রতিদিন দুর্ভোগে পড়ছে। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, প্রভাব পড়ছে অর্থনীতিতে। এ অবস্থায় শপিং মলের পার্কিং খালি করা, সড়ক থেকে ভ্যানগাড়ি ও ফুটপাত থেকে দোকান উচ্ছেদ এবং যানবাহন সীমিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ১ জুলাই থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক), ইঞ্জিনচালিত রিকশা ও নিবন্ধনহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। তবে পাঁচ হাজার মিশুক ও এক হাজার পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হবে। নিবন্ধনধারী মিশুক ও রিকশায় রং লাগিয়ে দেওয়া হবে। চালু করা হবে মিনিবাসও।

কুমিল্লা সিটি করপোরেশনের নিবন্ধন পরিদর্শক কাজী আতিকুর রহমান বলেন, এক হাজার পায়ে চালিত রিকশার নিবন্ধন দেওয়া হবে। নগরে কোনো ইজিবাইক চলবে না। এ ছাড়া পাঁচ হাজার মিশুক নিবন্ধন দেওয়া হবে। মিশুকের নিবন্ধন পেতে ফরম খরচ ১০০ টাকা, নিবন্ধন খরচ ৫ হাজার টাকা।

কুমিল্লা নগরের যানজট নিরসনে নয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সিটি মেয়র আরফানুল হক  বলেন, নগরে দুই আসনের সীমিতসংখ্যক রিকশা ও মিশুক নিবন্ধ দেওয়া এবং মিনিবাস সেবা চালু করা হবে। অবৈধ যানবাহন ১ জুলাইয়ের আগে সরিয়ে নিতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাস নগরের পুলিশ লাইনস, কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমছম ব্রিজ পথে চলতে পারবে না। যাঁরা নিয়ম মানবে না, তাঁদের জরিমানার আওতায় আনা হবে।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ