ছিনতাইয়ে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২০, ২০২৩ | ৫:১৯
Link Copied Successfully!

বগুড়ায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় জোজিফ হোসেন প্রতীক নামে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আহত অবস্থায় তাকে বগুড়ার মুহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরের শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জোজিফ হোসেন প্রতীক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বগুরা প্রতিনিধি হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

 

জোজিফ হোসেন প্রতীক জানান, দুপুর সোয়া ১টার দিকে খান্দারে ছিনতাই করছিলেন কয়েকজন যুবক। এ সময় তাদেরকে বাধা দিলে তারা তার ওপর হামলা করে। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে পিঠ, মাথা ও মুখে যখম করা হয়। এ সময় হামলাকারীদের মাঝে সুমন, কাদের, শামীমসহ অনেকেই ছিলেন।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। আমরা ইতোমধ্যে সিসিটিভির ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা স্বর্ণ ও রুপার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯২৪ টাকা মতলবে আবারও বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে দুর্বৃত্তদের আগুন চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আগুন সন্ত্রাস আ’লীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ