কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল শিশুর লাশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৩ | ৫:৫৬
Link Copied Successfully!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মরিয়ম আক্তার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। মরিয়মকে দেখতে না পেয়ে অন্য বাচ্চারা তার বাড়িতে এসে জানালে স্বজনেরা তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। মরিয়মকে কোথাও না পেয়ে  তার স্বজনরা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরে সন্দেহমূলক খোঁজাখুঁজি করলে তার মরদেহ ভেসে উঠে। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মরিয়মের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান মরিয়মের পরিবার।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি জেনেছি। থানায় জানানো হয়েছে।

খবর পেয়ে নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ