পদ্মায় গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৩ | ৬:৫০
Link Copied Successfully!

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু সংলগ্ন নদীতে গোসল করতে নেমে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সামনের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে কাছে জেগে ওঠা চর থেকে নদীতে গোসল করতে নামলে ওই দুই ছাত্র নিখোঁজ হন।

বিজ্ঞাপন

মৃত উদ্ধার হওয়া যুবকের নাম সব্যসাচী সৌম্য দাশ (২৯)। তিনি রাজধানীর তেজগাঁও এলাকার সরোজ দাশের ছেলে। নিখোঁজ অপর যুবক নুরুল হক নাফিউ (২৪) রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে। তারা দুজনই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রিপল ই বিভাগের ছাত্র‌।

নৌপুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঁচ বন্ধু মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় ঘুরতে আসেন। পরে দুপুর ১২টার দিকে তারা একটি স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চরে গিয়ে নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন নাফিউ ও সব্যসাচী। তবে বাকি তিনজন অক্ষত রয়েছেন। পরবর্তীতে বিকেল সোয়া ৪টার দিকে সব্যসাচীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাওয়া নৌ পুলিশের ইনচার্জ মাহাবুবুর রহমান ঢাকা পোস্টকে বিকেল সাড়ে ৫টার দিকে বলেন, নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ছাত্রের সন্ধানে আমরা এখনো নদীতে কাজ করছি। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসও রয়েছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ