নোয়াখালীতে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩০, ২০২৩ | ৫:৩৭
Link Copied Successfully!

সালিশ বৈঠক থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা দুলাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত মো. দুলাল ওরফে দুলাল মেম্বার (৪৭) নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাত ওই ইউনিয়নের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে একটি সালিশে অংশ নিয়েছিলেন দুলাল। সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এতে পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হন দুলাল। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে তার দুই সহযোগী হাসান ও শহীদ আহত হন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা তার মৃত্যু হয়।

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, দুলাল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার তার মা নুরুন্নেছা বাদী হয়ে অজ্ঞাত চার জনকে আসামি করে থানায় মামলা করেন।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ