প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: নোয়াখালীর সেই বিএনপি নেতা ঢাকায় আটক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৩ | ৭:১৩
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালী জেলার বিএনপির নেতা আবদুর রহমান ঢাকায় আটক হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, আবদুর রহমান বর্তমানে সেনবাগ থানা-পুলিশের হেফাজতে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।

আবদুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আটক আবদুর রহমান নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক পদেও দায়িত্বে আছেন।

বিজ্ঞাপন

সেনবাগ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগের ছাতারপাইয়া বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভায় বিএনপি নেতা আবদুর রহমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদ জানায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান ও সেনবাগ বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান একজন ক্যানসার রোগী। তাকে পুলিশ বিনা কারণে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের খুশি করতে আটক করেছে। অথচ তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা নেই।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ