পৌর বাস টার্মিনাল পূর্ব জামে মসজিদের সাবেক ইমামকে বিদায় নবাগত ইমামের যোগদান 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৭, ২০২৩ | ৭:১৫
Link Copied Successfully!
হাজীগঞ্জ পৌর বাসটার্মিনাল পূর্ব জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ সাহেবের বিদায় সংবর্ধনা ও নবাগত ইমাম হাফেজ মাওলানা মোঃ আমান উল্লাহ যোগদান উপলক্ষে  ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
 শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লীদের সম্মুখে সাবেক ইমাম সাহেব কে বিদায় সংবর্ধনা ও নতুন ইমাম সাহেবকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন মসজিদের মোতাওয়াল্লী ও  বিশিষ্ট ব্যবসায়ী গাজী বিল্লাল ও পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক গাজী নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম লালু, গাজী তাজুল ইসলাম, আহসান উল্লাহ, সাক্কুর মাস্টার, আবুল কালাম গাজী সহ  আরো অনেক।
 বিদায় সংবর্ধনার পূর্বে পরিচালনা কমিটির সদস্য  কাজী নাসির উদ্দিন বলেন, বাসটার্মিনাল পূর্ব জামে মসজিদের সাবেক ইমাম ইউসুফ সাহেব বিগত এক যুগেরও অধিক সময় ধরে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের উন্নয়ন অবকাঠামো অনেক অবদান রেখেছেন তিনি। তিনি আমাদের মাঝে আছেন এবং থাকবেন তবে  ইমামমতির দায়িত্বে থাকছেন না। কারণ তিনি বয়সের ভারে অনেকটাই অসুস্থ তাই ইমামতির দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসর নিয়েছেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তবে সাবেক ইমাম ইউসুফ সাহেব বলেন, একটানা ১২ বছর ইমামতি একমাত্র পৌরবাস টার্মিনাল জামে মসজিদে করেছি। দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ায় স্বেচ্ছায় ইমামদের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি ।
নতুন যোগদানকৃত ইমাম হাফেজ মাওলানা আমান উল্লাহ বলেন। এ পৃথিবীতে স্থায়ী বলতে কিছু নেই, আমরা চাকরির তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে যোগদান করি, রিজিকের উপর ফায়সালা যতদিন রিজিক থাকে ততদিন ওই স্থানে কর্মরত থাকা হয়। ইনশাআল্লাহ নতুন এসেছি দোয়া করবেন মসজিদের মুসল্লিদের খেদমতে ইসলামের খেদমতে যেন সহি শুদ্ধ ভাবে দায়িত্ব পালন করতে পারি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ