মতলবে মামলার চলমান অবস্থায় খাস জমিতে বহুতল ভবন নির্মাণ

Reporter
মোহাম্মদ নুরে আলম 
আপডেটঃ মে ২৭, ২০২৩ | ১২:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁ ইউনিয়নের নারায়ণপুর মৌজায় সরকারি ল্যান্ড সার্ভে মামলা চলমান অবস্থায় বহুতল ভবন নির্মাণ চলমান রয়েছে।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নারায়ণপুর পেন্নাই সড়কের সিএনজি ও বাস কাউন্টার সংলগ্ন সড়কের পাশের জায়গায় প্রবাসী মোশাররফ হোসেন এর লোকজন বালু দিয়ে ভরাট করে। ওই এলাকার ফারুক প্রধান বহুতল ভবণ নির্মাণ করছেন ।

বিজ্ঞাপন

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারায়ণ পুর মৌজার ১৯৩ দাগের সাবেক / হাল দাগ ২০১, সিএস ১৮৫ / বিএস খতিয়ান নং ১ / ১ সরকারি ল্যান্ড সার্ভে মাৃলা নং ২৮১৭ / ১৫ মামলার বাদী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে নারগাঁও ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন।

 

বিজ্ঞাপন

, ১৯৩ সাবেক / হাল ২০১ নং মৌজা নারায়ণপুর সি/এস খতিয়ান নং ১৮৫ বি/ এস খতিয়ান নং ১/১’ মোকাদ্মা নং ৬/৮৫/৮৬ ল্যান্ড সার্বেয় মালার বাদী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে নায়েরগাঁ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

সাবেক দাগ ৩৯১ শ্রেণী পুকুর -১৪ শতাংশ ৪২৮ দাগে নাল ৮ শতাংশ ৪২৯ দাগে নাল ১৫ শতাংশ মোট জমি ৩৭ শতাংশ।

 

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, সরজমিনে গিয়ে বালু ভরাটে এ নিষেধ করি মোশাররফের পক্ষের আত্মীয় স্বজনদের । ভূমি সহকারী কর্মকর্তার নির্দেশকে অমান্য করে মোশাররফের পক্ষের লোকেরা রাতের আধারে ট্রাক ভর্তি বালু দিয়ে সরকারি খাস জায়গায় ভরাট করেন। যাহা সচিত্রে দৃশ্যমান।

 

এ ব্যাপারে সরকারের পক্ষে মামলার বাদি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনর সাথে একাধিক বার এ প্রতিনিধির সাথে মুঠো ফোনালাপে জানান, সরকারি খাস জায়গায় বালু ফেলতে নিষেধ করা হয়েছে। তা যদি অমান্য করা হয় উর্ধতন কর্মকর্তাকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, সরকারি খাস জমি মাপের ব্যবস্থা করব। সরকারি জায়গা রক্ষায় সংশ্লিষ্ট সরকারি জায়গা বিন্দু পরিমান কেউ যদি দখল ও ভোগ করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। কিন্তু বাস্তবে কিছুই মিলছে না চলছে বহুতল ভবনের কাজ।

 

নির্মাণাধীন ভবনের মালিক মোঃ ফারুক প্রধান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই জায়গা আমার বাবার আমলে কিনা, রাস্তার পাশে এ জায়গায় আমাদের দোকান পাট ছিল, এগুলো সরিয়ে এখন ভবণ নির্মাণ করছি।

 

মতলব দক্ষিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার বলেন, সরকারি খাস জমি মেপে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ