সাকিবকে ছাড়াই আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৩ | ৬:১৮
Link Copied Successfully!

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলের চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাকিব। ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক। সাকিবের মতো একজন জেনুইন অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে দলকে। তবে বিসিবি পরিচালক আকরাম খানের বিশ্বাস, এই অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়াও আফগানিস্তানকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।

রবিবার মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আকরাম বলেন, ‘সাকিব খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। ফাস্ট বোলিংয়ের পার্টটা ভালো হচ্ছে।’

‘আমার মনে হয়, ও থাকলে অবশ্যই স্ট্রেন্থ বাড়ত। ইতোমধ্যেই যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা পার্টটা যদি ভালো করতে পারি, তাহলে জিতব।’

বিজ্ঞাপন

আগেরবার নিজেদের সুবিধার জন্য স্পিন উইকেট বানিয়ে বোকা হতে হয়েছে। এবারও কাজটা কঠিন হবে বলে মনে করেন আকরাম।

তিনি যেমনটা বলছিলেন, ‘ওরা সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রশিদ খান আছে, আপনার মুজিব আছে। ওদেরকে রিড করা ডিফিকাল্ট, তো আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন, স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরেও এটা ডিপেন্ড করছে ক্যাপ্টেন এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা