কুমিল্লা জেলা কারাতে দলের ২৮ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৩ | ৫:১৮
Link Copied Successfully!

২৮ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দের সাথে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে ২৮ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা আগামী ১৯ ও ২০ মে অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২১ সদস্য কারাতে দল অংশ গ্রহন করবেন।

বিজ্ঞাপন

জাতীয় কারাতে প্রতিযোগিতায় কুমিল্লা জেলা অংশগ্রহণে ভালো ফলাফল এবং কুমিল্লা ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে কাল কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য পেশ করেন এবং সকলকে টি সার্ট উপহার দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদুর রহমান মাসুদ, ক্রিকেট কোচ জাহান, কারাতে কোচ মোখলেছুর রহমান (আবু), সহকারী কোচ ওমর ফারুক, ম্যানেজার যোবায়ের ইসলাম, সহকারী ম্যানেজার মোসাম্মৎ শরীফা বেগমসহ সকল খেলোয়াড়বৃন্দ।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা কারাতে দলের কোচ মোখলেছুর রহমান (আবু) বলেন সব ইভেন্ট খেলার জন্য কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন ভাই সকলকে সহযোগিতা ও উৎসাহ দেয়ায় খেলোয়াড়রা অনেক অনুপ্রাণিত হন এবং উক্ত জাতীয় প্রতিযোগিতায় ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত