চাঁদপুরে অর্ধশতাধিক জব্দ জেলে নৌকা নিলামে বিক্রি

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ মে ১৬, ২০২৩ | ১১:০৯
Link Copied Successfully!

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার সময় জব্দ ৫২টি জেলে নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যার ফলে নৌকা বিক্রির ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

বুধবার (১৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালিত হয়।

রাত ৯টায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানান উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

 

জেলা টাস্কফোর্স কমিটি প্রধান ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এসব জেলে নৌকা বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। সে কমিটির আহবায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেশ আক্তার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদস্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এনডিসি মেশকাতুল ইসলাম উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন।

E/N

বিজ্ঞাপন

 

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, কোষ্টগার্ড চাঁদপুর স্টেশনে জাটকা অভিযানে জব্দকৃত ৫০টি এবং নৌ থানার হেফাজতে থাকা ২টি নৌকাসহ মোট ৫২টি নৌকার নিলাম অনুষ্ঠিত হয়। এসময় ভ্যাট আইটিসহ সর্বমোট ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকায় ৫২টি নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ