মতলব উত্তরে স্বামীর অধিকার পেতে স্ত্রীর আকুতি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৩ | ৭:৩৫
Link Copied Successfully!
বছরের পর বছর ভালোবাসার সম্পর্ককে স্থায়ী রূপ দিতে কাউকে না জানিয়ে বিয়ে করেছিলেন মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শহিদ উল্ল্যাহ বেপারী ছেলে মেহেদী হাসান শুভ (২৭) ও বাগানবাড়ি নয়াকান্দি গ্রামের রমিজ সরকারের মেয়ে রাবেয়া আক্তার প্রিয়া (২৫)।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২২ সালে ৫ লক্ষ টাকা দেনমোহরে ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। এক বছর বিষয়টি গোপনও ছিল। পরে বিষয়টি জানা জানি হলে রাবেয়াকে বাড়িতে নিয়ে আসে মেহেদী হাসান শুভ। তখন শুভ’র পরিবার মেনে নেন। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর রাবেয়াকে তার বাবার বাড়িতে পাঠায় মেহেদী হাসান শুভ। এরপর শুভ ঢাকা গিয়ে স্ত্রীকে অস্বীকার করে আত্মগোপন করে। রাবেয়া কয়েক মাস অপেক্ষা করে গত ১১ মে বৃহস্পতিবার  আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি চেয়ে শুভ’র বাড়িতে গেলে এখন তার বাবা-মা ও অস্বীকার করছে। সরেজমিনে গিয়ে রাবেয়াকে তার শশুর বাড়িতে দেখা যায়।
রাবেয়া জানান, একটি বেসরকারি ব্যাংকে একসাথে চাকরি করায় শুভ’র সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে কাজীর মাধ্যমে গোপনে তারা বিয়ে করেন। এরপর থেকে শুভ’র সঙ্গে তার গোপনে যোগাযোগ ও সম্পর্ক চলতে থাকে। কিছুকাল তাদের দাম্পত্য জীবন ভালই কাটছিল। হঠাৎ করে কোথায় থেকে যেন চিলের মতো ছো-মেরে কেরে নিল সেই সুখ।
রাবেয়া আরও বলেন, আমি চাকরি করার কারনে আমার কাছে কিছু টাকা ছিল। বিয়ের পর সে বিভিন্ন বাহানা দিয়ে আমার কাছ থেকে তিন লাখ টাকাও নিয়েছে। আমি শশুর বাড়ি থাকা অবস্থায় আমার গর্ভে সাড়ে ৩ মাসের সন্তান ছিল। আমাকে মিথ্যা কথা বলে ঔষধ পান করিয়ে ঐ শিশুকে হত্যা করেছে। বিষয়টি প্রথম আমি বুঝতে পাড়িনি। পরে ডাক্তারের কাছে গিয়ে নিশ্চিত হয়েছি। এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে সে আত্মগোপন করে।
স্বামীর বাড়িতে স্ত্রী হিসেবে থাকতে চাই বলায়, এখন তার বাবা মা ও অস্বীকার করছে। শুধু তাই নয় আমার বিরোদ্ধে কোর্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি কোন মামলা মোকদ্দমা করিনি, কারন আমি স্বামীর সংসার করতে চাই। বর্তমানে আমার গর্ভে মেহেদী হাসান শুভ’র সন্তান রয়েছে।
সরেজমিনে ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, রাবেয়া শুভ’র স্ত্রী। কারন সেই শুভ’র ঘরে শশুর শাশুড়ী নিয়ে কয়েক মাস ঘর-সংসার করেছে।
এ বিষয়ে শুভ’র বাবা-মা বলেন, শুভ কোথায় আছে আমরা জানিনা, তার সাথে যোগাযোগও নেই। সে আসলে এর ফয়সালা হবে।
অভিযুক্ত মেহেদী হাসান শুভ কে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি এমনকি তার মোবাইল নাম্বারও পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নাছির মিয়া বলেন, আমি বিষয়টি জেনেছি, কিন্তু মেহেদী হাসান শুভ পলাতক থাকায় এটি মিমাংশা করা সম্ভব হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে