চাঁদপুরে সিআইজি নেতৃবৃন্দের মাছচাষে পরিবেশগত প্রশিক্ষণ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৩ | ৬:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরে সিআইজি নেতৃবৃন্দের মাছচাষে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১মে বৃহস্পতিবার জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) -এর আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানজিমুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২ প্রকল্প)  মো. মাজহারুল ইসলাম সম্রাট।

বিজ্ঞাপন

এদিকে কর্মশালার আয়োজনকে নানা ত্রুটি-বিচ্যুতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে ব্যানারে লেখা ছিলো ‘২৬ এপ্রিল’ অথচ প্রশিক্ষণের আয়োজন করা হয় ১১ মে। ব্যানারে স্থান লেখা ছিলো ‘সদর উপজেলা পরিষদ হলরুম’ অথচ কর্মশালা হয়েছে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হল রুমে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে এ কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে, অথচ সরেজমিনে ২৬ জনের উপস্থিতি পাওয়া যায়।

এ বিষয়ে চাঁদপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানজিমুল ইসলাম বলেন, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না, যা জানবার জেলা মৎস্য কর্মকর্মার কাছ থেকে জেনে নিবেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান এটি সদর উপজেলা কর্মকর্তার প্রোগ্রাম। আয়োজনটি ২৬ এপ্রিল হওয়ার কথা ছিলো, তবে সেদিন একজন উর্ধতন কর্মকর্তা চাঁদপুরে আসায় আয়োজনটি করা হয়নি। আর উপজেলা হলরুমে প্রচণ্ড গরম বলে, এখানে এসি রুমে আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ পর্যায়ে তিনি অনুপস্থিত প্রশিক্ষনার্থীদের দ্রুত প্রশিক্ষণস্থলে আসা এবং ব্যানারের তারিখ পরিবর্তন করার জন্য সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা