ঘূর্ণিঝড়ের শঙ্কা, দ্রুত পাকা ধান কাটার পরামর্শ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৩ | ৬:২৪
Link Copied Successfully!

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বুধবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আগামী ১৪ মে কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ অবস্থায় ফসলের ক্ষতি এড়াতে পাকা ধানসহ অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়োহওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি ঢল ও ভূমিধস হতে পারে। একইসঙ্গে উপকূলের নিচু এলাকায় জলোচ্ছ্বসের সম্ভাবনা রয়েছে। এতে নষ্ট হতে পারে মাঠের ফসল। তাই, ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকদের মাধ্যমে কিছু নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনাগুলো হলো ৮০ শতাংশ পাকা ধান, পরিপক্ব আম ও অন্যান্য ‘সংগ্রহ উপযোগী’ ফসল দ্রুত সংগ্রহ করতে কৃষকদের বলা। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক তথ্য মাঠে কৃষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার এবং সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ দিতে কৃষকের পাশে থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে আকস্মিক বন্যার শঙ্কায় হাওর এলাকায় পাকা ধান কাটা শুরু হয়। এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এলো ঘূর্ণিঝড়ের বার্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা