কুমিল্লায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৩ | ৬:০৩
Link Copied Successfully!

কুমিল্লার চান্দিনায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এসএসসির গণিত পরীক্ষার পর মঙ্গলবার দুপুরে উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আবু সাঈদ বলেন, ‘মঙ্গলবার গণিত পরীক্ষা চলছিল। আমি কেন্দ্রের ১নং কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলাম। কয়েকজন পরীক্ষার্থী নকল করার চেষ্টা করেছিল। আমি তাদের কোনো প্রকার নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ দিইনি। পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থী ও বহিরাগতসহ ৮-১০ জন আমার পথরোধ করে হামলা চালায়। তারা এ সময় ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, আহত শিক্ষক আবু সাঈদের মাথায় জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথার ফাটা স্থানে সেলাই লাগলেও তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনা সম্পর্কে জানতে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হুমায়ুন কবির ভূঁইয়াকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে গিয়ে আমি আহত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ