পাটজাত পন্যই হতে পারে পলিথিন-প্লাস্টিকের বিকল্প

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৩ | ৫:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত বলেছেন, পলিথিনের বিকল্পও আমাদের ভাবতে হবে। পলিথিন ও প্লাস্টিকের বিকল্প একমাত্র পাটজাত পন্যই হতে পারে। যা পরিবেশ বান্ধব। সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে পরিস্কার না।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে চাঁদপুর মাল্টি-পার্টি এ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ‘পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নাগরিক ভাবনা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি প্লাস্টিক তৈরিতে ৩৮ টি ক্যামিকেল ব্যবহার হয়। এর মধ্যে ৮ থেকে ১০টি ক্যামিকেল বেশী ক্ষতি হয়। একটি পলিথিন ৪ থেকে ৫ শত বছর মাটির নিচে থাকতে পারে, পঁচে না। আর তা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। যার কারনে দেশে ক্যান্সারের হার বাড়ছে। শিশুরাও এ ভয়ানক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

বিজ্ঞাপন

এই পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের চারপাশে পলিথিন ও প্লাস্টিকে সয়লাভ। পৃথিবীর অনেক দেশে এগুলো নিষিদ্ধ রয়েছে। ব্যক্তি সচেতনতার বিকল্প নেই। এই বিষয়ে শিক্ষকরা ভাল ভূমিকা রাখতে পারেন। কোন দ্রব্যের যদি নির্মূল করতে হয়, তাহলে তার উৎপাদন বন্ধ করতে হয়।

মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মুনির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ফোরামের সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা