নদীতে পড়ে নিখোঁজ নারী ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৩ | ৫:১০
Link Copied Successfully!

শরীয়তপুর জেলার ঠাণ্ডাবাজার সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী চলন্ত লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া এক নারীকে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (০৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নদীর পাড় থেকে নিখোঁজ জোহরা বেগম নামের ওই নারীকে উদ্ধার করা হয়। দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (০৩ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শরীয়তপুর জেলার কোদালপুর সংলগ্ন ঠাণ্ডাবাজার এলাকায় গোসাইরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩ থেকে চলন্ত অবস্থায় জোহরা বেগম (৩৮) নামের এক মহিলা নদীতে পড়ে যান। পরে ৯৯৯ থেকে খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচর কর্তৃক উদ্ধার অভিযান (সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন্স) পরিচালনা করা হয়। দীর্ঘ ১০ ঘণ্টা অভিযান পরিচালনা করে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ব্যক্তি লঞ্চ থেকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পাওয়ায় কোস্ট গার্ড প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গোসাইরহাট থানার ওসি আসলাম শিকদার সাংবাদিকদের বলেন, লঞ্চ থেকে পড়ে যাওয়া নারী একটি চরে আটকে ছিলেন। তিনি বর্তমানে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জিজ্ঞাসাবাদে জোহরা বেগম জানিয়েছেন, জোহরা পানের সঙ্গে সুপারি-জর্দা বেশি খাওয়ার কারণে মাথা ঘুরে নদীতে পড়ে যান। পড়ে যাওয়ার সময় তার স্বামী জহিরুল ও সন্তান ঘুমিয়ে ছিলেন। পরে তারা জানতে পেরে সবাইকে জানালে বিষয়টি জানাজানি হয়। জোহরা স্বামী জহিরুলের সঙ্গে গোসাইরহাটের কুচাইপট্টিতে বেড়াতে এসেছিলেন। তারা নারায়ণগঞ্জে বসবাস করেন।

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ