
হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পণ্যতালিকা না থাকায় ও বাসী চিকেন গ্রিল রাখায় হাজীগঞ্জে দু'ই প্রতিষ্ঠান'কে জরিমানা
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি খাবার হোটেল ও কনফেকশনারি’তে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার।
বুধবার দুপুরে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেল ও মুন্সী সুইটস এন্ড কনফেকশনারি’তে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেলে সবকিছুই ঠিকঠাক থাকলেও কয়েকটি বাসী চিকেন গ্রীল রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুন্সী সুইটস এন্ড কনফেকশনারি’তে তৈরিকৃত খাদ্য সামগ্রীতে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সর্তকতা করা হয়েছে যেনো ভবিষ্যতে বাসী খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করে।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে তিনি বলেন, সবাই যেনো নিজ নিজ আইন মেনে এবং নির্দেশনা মেনে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যেনো মেনে চলে। কোন ভোক্তা’কে যেনো না ঠকায় সে বিষয়ে যেনো সর্তক থাকে।
ভোক্তা যেনো সর্তক হয় আর নিজের অধিকার বুঝে নেয়। যদি কোন প্রবলেম হয় যেনো চাঁদপুর জেলা ভোক্তা অধিকার’কে অবহিত করা হয়।
অভিযান পরিচালনা কালে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক সুফল ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।



























