বৈরী আবহাওয়ায় চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৩ | ১০:০৩
Link Copied Successfully!

বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর নৌরুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী উত্তল হয়ে পড়ায় শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

চাঁদপুর নদী বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টা থেকে ঢাকা, শরীয়তপুর, ভোলা, বরিশাল ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে পড়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এসময় ঘাটে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা আটকা পড়েন। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেক যাত্রী নির্ধারিত গন্তব্যে না গিয়ে বাড়িতে ফিরে গেছেন।

এদিকে, বৈরী আবহাওয়া ও যানবাহন কম থাকায় চাঁদপুর শরীয়তপুর নৌরুটের ফেরি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। যদিও রাত ৯টা নাগাদ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল চালু হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল আহমেদ।

চাঁদপুর থেকে ঢাকা, শরীয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটে প্রতিদিন প্রায় ৫০টি লঞ্চ যাতায়াত করে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০