পঞ্চগড়ে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে অচেতন মা, পরে মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৩ | ১২:৪৯
Link Copied Successfully!

বাঁশ কাটাকে কেন্দ্র করে ঝগড়া করছিলেন দুই ভাই। চিৎকার-চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁদের মা আনোয়ারা বেগম (৫৫)। ঝগড়া থামানোর জন্য এগিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় আকস্মিকভাবে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে ছেলেরা ঝগড়া থামিয়ে মাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। তবে হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগছ এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন বলছেন।

আনোয়ারার পরিবারের সদস্যদের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য এ কে এম তৈয়ব আবুল প্রথম আলোকে বলেন, কাল বিকেলে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের বাঁশ কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী (৩৫) ও তাঁর ছোট ভাই আমিনার রহমানের (২৮) মধ্যে বাগ্‌বিতণ্ডা চলছিল। তাঁদের ঝগড়া শুনে ঘর থেকে বেরিয়ে সেখানে যান তাঁদের মা আনোয়ারা বেগম।

বিজ্ঞাপন

এ সময় তিনি দুই ছেলেকে ঝগড়া থামানোর জন্য বারবার বলছিলেন। একপর্যায়ে আনোয়ারা হঠাৎ অচেতন হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মকলেছুর রহমান মুঠোফোনে  বলেন, মঙ্গলবার বিকেলে ওই নারীকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি। তাঁর সঙ্গে আসা স্বজনেরা বলছিলেন, তিনি বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে কোনো আঘাতে চিহ্ন ছিল না। ইসিজির মাধ্যমে আমরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে ময়নাতদন্ত বা অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা ছাড়া জরুরি বিভাগে ওই মুহূর্তে দেখে তাঁর মৃত্যুর সঠিক কারণ বলা কঠিন।’

এদিকে ঘটনার খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী  বলেন, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তাঁর দুবার অস্ত্রোপচার হয়েছিল, সেই সঙ্গে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। হার্ট অ্যাটাকে আনোয়ারার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক সুরতহালে তাঁর লাশের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার রাতেই ওই নারীর দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ