পুলিশের বাধা পেরিয়ে বিএনপি নেতা তানভীর হুদার ঈদ শুভেচ্ছা বিনিময়

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২৩ | ৭:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণের সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা তানভীর হুদা। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

সোমবার (২৪ এপ্রিল) বিকালে বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দী নিজ বাড়ীতে চার বারের সাবেক সংসদ সদস্য তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত শেষে বাগানবাড়ী বাজার থেকে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। পরে তিনি পাঠান বাজার, আমিয়াপুর, সাদুল্লাপুর ইউনিয়ন ও কালিপুর বাজার এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেখান থেকে তিনি শ্রীরায়েরচর ও বাংলা বাজার ও মতলব দক্ষিনের সকল ইউনিয়ন ও পৌর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নেন। দলের প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের প্রতি সহমর্মিতা জানান। অচিরেই কেন্দ্র থেকে দলীয় কর্মসূচি আসবে উল্লেখ করে নেতাকর্মীদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানান। ‘এ সরকারের অধীনে কোন নির্বাচন হবে না’ মন্তব্য করে নেতাকর্মীদেরকে মনোবল না হারানোর আহবান জানান। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। এসময় তিনি নেতাকর্মীদেরকে সুখে দুখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আশ্বাস দেন।

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ ভাবে সকল স্তরের নেতাকর্মীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে, এ সময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধা অতিক্রম করে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এতে বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে উপস্থিত সিনিয়র নেতাদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়। সিনিয়র নেতারা কর্মীদের ফিরিয়ে নিয়ে ষাটনল ইউনিয়নে চলে যায়।

কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদা বলেন আমার বাবা মরহুম নুরুল হুদা সাহেব চাঁদপুর ২ আসন থেকে চার চার বার সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর ২ মতলব উত্তর ও মতলব দক্ষিণে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ পুলিশ আমাদের শান্তিপূর্ণ ঈদ শুভেচ্ছা বিনিময়ে বাধা দেয়।

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা বিএনপি নেতা আলাউদ্দীন খাঁন,

মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ঢাকা তেঁজগাও বিএনপি যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান কবির,

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তাজুল ইসলাম,

মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সাবেক সভাপতি

বিল্লাল হোসেন মৃধা, চাঁদপুর জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব দক্ষিন পৌর বিএনপি সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি মোহাম্মাদুল্লাহ বাবুল, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ ফরাজী, উপজেলা বিএনপি নেতা আহাম্মদউল্লা, ছমির আলী মেম্বার, ছেংগারচর পৌর বিএনপি সহ-সভাপতি মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, উপজেলা বিএনপি নেতা খোকা লস্কর, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম,

উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু, মোহাম্মদ আলী জিন্নাহ, মফিজুল ইসলাম , সাইফুল ইসলাম , সেলিম হোসেন , মোঃ জমির, সালাউদ্দিন, নূরে আলম, নাজমুল, লিমন, সজিব। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সি, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আবুল হাসেম কুটুম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, শ্রমিকদল নেতা সোহেল,

তাঁতীদল নেতা আনোয়ার প্রধান, কামরুল ইসলাম, আক্তার হোসেন, আসাদ মোল্লা, সোলেমান প্রধান, মফিজ খাঁন,শাহ আলম, মতলব উত্তর দক্ষিনের ছাত্রদল নেতা হেলাল , শাহাবুদ্দিন, সারোয়ার ফরাজী, ফয়সাল খন্দকার , ইব্রাহিম , ইমরান, মাহবুব, ইলিয়াস , নাদিম প্রমুখ।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ