৭ বছরের ফুফাতো বোনকে বেড়াতে নিয়ে ধর্ষণচেষ্টা-হত্যার অভিযোগ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৩ | ৮:২৯
Link Copied Successfully!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী ফুফাতো বোনকে ধর্ষণচেষ্টা ও পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই কিশোর মামাতো ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি গুচ্ছগ্রাম-মহৎপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই শিশুর মামাতো ভাইকে আটক করেছে। তার বাড়ি উপজেলার দন্ডপাল ইউনিয়নের শ্মশানকালী এলাকায়। সে ঢাকা উত্তরার একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পুলিশ জানায়, সম্প্রতি ঢাকা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে আসে হাবিবুল্লাহ। মঙ্গলবার দেবীডুবা ইউনিয়নে ফুফুর বাড়ি বেড়াতে যায়। বুধবার বিকেলে সে তার প্রথম শ্রেণিতে পড়ুয়া ফুফাতো বোনকে নিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হয়। তারপর থেকে ওই শিশুকে আর পাওয়া যাচ্ছিল না। এশার নামাজের পর শিশু নিখোঁজের বিষয়টি ওই এলাকার মসজিদের মাইকেও ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এরপর সবাই শিশুটিকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে শিশুটিকে নিয়ে ঘুরতে বের হওয়া মামাতো ভাইকে স্থানীয়রা চাপ প্রয়োগ করলে সে জানায়, তার ফুফুর বাড়ির পাশের এক ভুট্টাক্ষেতে রয়েছে শিশুটি। পরে সবাই ভুট্টা ক্ষেতে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানায়, শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরা হয়। তখন শ্বাসরোধে মারা যায় শিশুটি। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এছাড়া তার মামাতো ভাইকে আটক করা হয়েছে। ছেলেটি আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সূত্র: কালের কণ্ঠ
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ