৩৩ বছর ধরে কাবা প্রাঙ্গণে তারাবির নামাজে কোরআন খতম

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৩ | ৮:০৫
Link Copied Successfully!

টানা ৩৩ বছর ধরে মক্কার পবিত্র মসজিদুল হারামে তারাবির নামাজে কোরআন খতম করছেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। প্রতি বছরের মতো এবারও তিনি কোরআন খতমের পর কান্নাজড়িত কণ্ঠে দীর্ঘ দোয়া পরিচালনা করেন। বর্তমানে তিনি মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল বুধবার মক্কার ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। মসজিদুল হারামের তারাবির নামাজে ইমাম হিসেবে ছিলেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি ও শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং তাতে ২৫ লাখের বেশি মুসল্লি উপস্থিত ছিলেন।

এদিকে মসজিদে নববিতে ইমাম ছিলেন শায়খ ড. খালিদ বিন সুলাইমান আল-মুহান্না ও শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর এবং তাতে তিন লাখ ৪০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন।

বিজ্ঞাপন

নামাজের পর উভয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে সারাবিশ্বের মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি কামনা করা হয়। দোয়ায় বিশেষভাবে সৌদি আরবসহ সব মুসলিম দেশগুলোর শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়। অশ্রুসিক্ত নয়নে হাত তুলে এই দোয়ায় অংশ নেন বিশ্বের লাখ লাখ মুসল্লি।

শায়খ আবদুর রমহান আল-সুদাইস দীর্ঘ ৪০ বছর ধরে পবিত্র মসজিদুল হারামে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাত্র ২২ বয়সে ১৪০৪ হিজরি মোতাবেক ১৯৮৪ সালের মে মাসে খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান। ২০১২ সাল মোতাবেক ১৪৩৩ হিজরিতে সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান। গত ৩৩ বছর ধরে তিনি হারাম শরিফের তারাবিতে কোরআন খতম করছেন। কোরআন খতম উপলক্ষে প্রতি বছর তিনি কান্নাজড়িত কণ্ঠে দীর্ঘ দোয়া পরিচালনা করেন।

সূত্র: কালের কণ্ঠ
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ