মতলব উত্তরে মিষ্টি আলু চাষে সফল মহসিন মোল্লা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৩ | ২:০৫
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় মিষ্টি আলু চাষে সফল হয়েছে নতুন উদ্যাক্তা মহসিন মোল্লা। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বারি মিষ্টি আলু-৪ এর চাষ হয়েছে। উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো.মহসিন মোল্লার জমিতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে।

প্রদশর্নের উদ্যাক্তা মহসিন মোল্লা জানান, ২০২২ সালের নভেম্বর মাসের ১১ তারিখে বারি মিষ্টি আলু -৪ এই জাতের আলু চাষ করেন।
তিনি জানান, উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি ২০ শতাংশ জমিতে মিষ্টি আলু চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস থেকে বাড়ি-৪ জাতের মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি আরো জানান, ২০ শতাংশ জমিতে আগে অন্য ফসলের আবাদ করতেন। কিন্তু কাঙ্ক্ষিত ফলন পেতেন না। এ বছর কৃষি অফিসের পরামর্শে কৃষি অফিস থেকে মিষ্টি আলুর বীজ সংগ্রহ করে আবাদ করেছেন। ফলন হয়েছে ৫০ মণ। যেখানে প্রায় ৫০ হাজার টাকার মতো বিক্রি হবে।

বিজ্ঞাপন

মিষ্টি আলু রোপণের আগে জমি প্রস্তুত করতে পাওয়ার টিলার দিয়ে তিনটি চাষ করেছেন। এরপর জৈব সার, জিপসাম সার, ইউরিয়া, জিংক ও পটাশ দেয়া হয়। যেখানে গোবর ৪০ ভার (৮০ ঝুড়ি), জিপসাম সার ৩৫ কেজি, জৈবসার ৪০ কেজি, জমি চাষাবাদের আগে ও সেচের সময় দুই দফায় ইউরিয়া সার ৩০ কেজি, ডিএপি ৩০ কেজি এবং সেচ একবার দেওয়া হয়েছে। চারা কেনাসহ সাড়ে ৭ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমি চাষের ১৫ দিন পর চারা রোপণ করা হয়। কৃষি অফিস থেকে মিষ্টি আলু বারী-৪ জাতের বীজ সংগ্রহ করা হয়।

মহসিন মোল্লা আরো জানান, তার ২০ শতক জমিতে মিষ্টি আলুর ফলন হয়েছে ৫০ মন। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। খরচ হয়েছে ৭ হাজার টাকা। লাভ হয়েছে ৪৩ হাজার টাকা, যা অল্প সময়ে অন্য কোন ফসল চাষ করে এতো বেশি লাভ করা সম্ভব না।

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে মিষ্টি আলু ব্যাপক জনপ্রিয় একটি ফসল। এটি ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাসসহ প্রয়োজনীয় খনিজ লবণের একটি ভালো উৎস। মিষ্টি আলু বারি-৪ একটি উচ্চ ফলনশীল মিষ্টি আলুর জাত। তাছাড়া এটি অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। এই জাতের আলুতে অ্যান্থোসায়ানিন উপাদান আছে। অ্যান্টিঅক্সিডেশন এবং লিভার সুরক্ষা করতে এই জাতের আলু সহায়ক ভূমিকা রাখে।
ব্যাপক পুষ্টি গুণের কারণে বিদেশেও রয়েছে এই জাতের ব্যাপক চাহিদা। তাই এই জাতের মিষ্টি আলুর আবাদ সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের যথেষ্ট সম্ভাবনা আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উচ্চ পুষ্টি গুণসম্পন্ন রপ্তানীযোগ্য মিষ্টি আলু বারি-৪ এই জাতের আবাদ বৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা