বাংলাদেশ সুখবর পেতে পারে

Default User
ক্রীড়া প্রতিবেদক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২০ | ১২:৪৫
Link Copied Successfully!

সম্ভাবনাময় জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের জন্য সব থেকে বড় দুঃসংবাদ ছিল একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাদ পড়া। শুক্রবার এমন খবর পাওয়ার পরই এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ শুরু করেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা। সেখান থেকে সুখবরের আভাসও মিলেছে। এশিয়ান হকি ফেডারেশনের হেড অব ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিলেশন এবং ম্যানেজার কোচিং অ্যান্ড ডেভেলপমেন্ট গুলাম গাউস জানিয়েছেন, টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) খেলোয়াড়দের বয়সের বিষয়ে বিশেষ অনুমতি দিতে যাচ্ছে।

করোনাভাইরাসের কারণে ২০২০ সাল থেকে ২০২১ সালে চলে যায় অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি। যে কারণে সব থেকে বেশি শঙ্কার মুখে পড়ে যায় বাংলাদেশ। টুর্নামেন্ট পিছিয়ে যাওয়াতে বাংলাদেশের সাম্ভাব্য একাদশের ৯ খেলোয়াড় বাদ পড়ার আশঙ্কা দেখা দেয়। কারণ ২০২১ সালে তাদের বয়স ২১-এর বেশি হয়ে যাবে। এর মধ্যে অন্তত ৫ জন একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কারণ এশিয়ান হকি ফেডারেশন জানিয়েছিল, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ২১ বছরের মধ্যে থাকবে তারা ২০২১ সালের মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট খেলতে পারবে। এ বিধিতে বাদ পড়েন আশরাফুল-মাহাবুবসহ বাংলাদেশের ৯ খেলোয়াড়। বাংলাদেশ হকি ফেডারেশনের দুই সহসভাপতি আবদুর রশিদ শিকদার ও সাজেদ আকিল আহমেদ আদেল এশিয়ান হকি ফেডারেশনেরও সদস্য। এই দুজনের পাশাপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুনুর রশীদও যোগাযোগ করতে থাকেন এশিয়ান হকি ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে। তাতে একটা সুখবরের আভাস দিয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের হেড অব ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিলেশন এবং ম্যানেজার কোচিং অ্যান্ড ডেভেলপমেন্ট গুলাম গাউস। তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার কারণে এফআইএইচ খেলোয়াড়দের বয়সের বিষয়ে বিশেষ অনুমতি দিতে যাচ্ছে। এ বিষয়ে গুলাম গাউস বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের মৌখিকভাবে জানিয়েছেন, ‘খেলোয়াড়দের বয়সের বিষয়ে এফআইএইচ বিশেষ অনুমতি দিতে যাচ্ছে। তাতে আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে তারাই খেলতে পারবেন, যাদের জন্ম ১৯৯৯ সালের ১ জানুয়ারির পর।’

তবে খেলোয়াড়দের বয়সে ছাড় দেওয়া সম্পর্কিত এফআইএইচের এই বিশেষ অনুমতির বিষয়টি এখনো বাংলাদেশ হকি ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানায়নি এশিয়ান হকি ফেডারেশন। এ বিষয়ে গুলাম গাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের অফিসে আশুরার ছুটি চলছে। ছুটি শেষ হলে জুনিয়র এশিয়া কাপ নিয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আগামী সপ্তাহে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে অংশগ্রহণকারী দেশগুলোকে।’

বিজ্ঞাপন

বয়সের বিষয়ে বিশেষ ছাড় দিলে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন বাংলাদেশ নৌবাহিনীর ডিফেন্ডার আশরাফুল ইসলাম (সর্বশেষ অধিনায়ক), ফরোয়ার্ড মোহাম্মদ মাহাবুব হোসেন, ঢাকা জেলার মিডফিল্ডার নাঈম উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর মিডফিল্ডার ফজলে রাব্বী, ঢাকা জেলার ডিফেন্ডার খালেদ মাহমুদ রাকিন, কিশোরগঞ্জের মিডফিল্ডার আল নাহিয়ান শুভ, বাংলাদেশ বিমানবাহিনীর মিডফিল্ডার নাজমুল হাসান মৃদুল, মিডফিল্ডার রাজু আহমেদ তপু ও ফরোয়ার্ড আশরাফুল আলম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের টাইটেল কিনেছে বাংলাদেশ হকি ফেডারেশন। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ ১০ দল। অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান, চাইনিজ তাইপে ও ওমান। এশিয়ান হকি ফেডারেশনের দেওয়া নতুন তারিখ অনুযায়ী আগামী বছর ২১ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা